ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রমজানে কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

## রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে, কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম কমবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য আমদানি ৪০ শতাংশ বেশি হয়েছে, যা পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে সহায়ক হবে।

রোববার (২৫ জানুয়ারি) রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আমদানি পরিস্থিতি এবার বেশ ইতিবাচক। গত বছরের তুলনায় রমজানে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দরে কিছু “অযাচিত কাজ” হয়েছে। পদ্মা সেতু নির্মাণের ফলে জিডিপির বৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় হয়নি বলেও তিনি উল্লেখ করেন। খরচ কমানোর লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এসময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের কোনো সরকারি প্রকল্প নেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা জানান যে এ বিষয়ে তিনি অবগত নন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

রমজানে কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬