ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গণভোট প্রসঙ্গে অস্পষ্ট ধানের শীষ প্রার্থীর অবস্থান, তাকিয়ে কেন্দ্রের দিকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফেনী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন গণভোটের বিষয়ে নিজের অবস্থান এখনো স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের বিষয়ে তার কোনো সুনির্দিষ্ট ধারণা নেই এবং এ বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেনী পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই সংসদ সদস্য এসব কথা বলেন।

জয়নাল আবেদীন আরও বলেন, গণভোট নিয়ে কোনো ধরনের সুবিধা বা চাপের বিষয় নেই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকেই ভোট দেবে। অন্য কোনো প্রতীক নয়, ধানের শীষেই ভোট দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি দাবি করেন, জনগণের প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনেরও আগে তিনি ফেনী সরকারি কলেজের ভিপি ছিলেন এবং তখন থেকেই ফেনী-২ আসনকে নিজের রাজনৈতিক ঘাঁটি হিসেবে মনে করে আসছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

গণভোট প্রসঙ্গে অস্পষ্ট ধানের শীষ প্রার্থীর অবস্থান, তাকিয়ে কেন্দ্রের দিকে

আপডেট সময় : ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬