ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে জামায়াত প্রার্থীর গাড়িতে রহস্যজনক ধাক্কা: তদন্ত দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীকে বহনকারী একটি প্রাইভেট কারকে পেছন থেকে অপর একটি প্রাইভেট কার ধাক্কা দিয়েছে। শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। এতে আনোয়ার ছিদ্দিক চৌধুরীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে তিনিসহ আরোহীরা অক্ষত রয়েছেন। তবে সংশ্লিষ্টরা ঘটনাটিকে নিছক দুর্ঘটনা না বলে ‘রহস্যজনক’ আখ্যা দিয়ে পরিকল্পিত হামলার সন্দেহ প্রকাশ করেছেন এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফৌজদারহাটে নিজ বাড়ি থেকে প্রাইভেট কারে করে সীতাকুণ্ড সদরের উদ্দেশে রওনা হন আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তার গাড়িটি (চট্টমেট্রো ১২-৬৫৯৫) সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় পৌঁছালে একই দিকে যাতায়াতকারী অপর একটি প্রাইভেট কার (চট্টমেট্রো গ ১২-৩৫৫৪) বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে তার গাড়ির পেছন ও পাশে সজোরে ধাক্কা দেয়। এতে আনোয়ার ছিদ্দিকের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাম্পার খুলে যায়।

ঘটনার সময় গাড়িতে উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক এহসান হাবিব হিরোসহ আরও দুজন আরোহী উপস্থিত ছিলেন। আকস্মিক এই ধাক্কায় আরোহীরা আতঙ্কিত হলেও কেউ গুরুতর আহত হননি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, যেভাবে বেপরোয়া গতিতে চালানো গাড়িটি ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে, তাতে এটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হয়নি। অনেকের মতে, এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে; বরং পরিকল্পিত কোনো অপচেষ্টার অংশ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে আনোয়ার ছিদ্দিক চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের পর তিনি বাড়ি থেকে সীতাকুণ্ডে আসছিলেন। তার গাড়িবহরে নির্বাচনের চিফ এজেন্টসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেছন দিক থেকে একটি গাড়ি হঠাৎ সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনিসহ সবাই নিরাপদে থাকলেও ঘটনাটি তার কাছে রহস্যজনক মনে হচ্ছে। তিনি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রশাসনের কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে ঘটনার পর আনোয়ার ছিদ্দিক চৌধুরী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি জনসম্মুখে তুলে ধরেন। পোস্টে তিনি ঘটনাটিকে ‘সন্দেহজনক ও রহস্যজনক’ উল্লেখ করে এটিকে সাধারণ দুর্ঘটনা বলে মেনে নিতে অপারগতা প্রকাশ করেন এবং নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানান।

জামায়াতে ইসলামী ও স্থানীয় বিভিন্ন মহলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সংসদ সদস্য প্রার্থীর চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হওয়া গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার জন্য অশনিসংকেত। তারা মনে করছেন, যদি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সীতাকুণ্ডবাসী এ ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ, সুষ্ঠু ও গভীর তদন্তের জোর দাবি জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এরপরও আমরা তথ্য সংগ্রহ করে তদন্ত করছি। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত—সেটি তদন্তে উঠে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

সীতাকুণ্ডে জামায়াত প্রার্থীর গাড়িতে রহস্যজনক ধাক্কা: তদন্ত দাবি

আপডেট সময় : ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬