ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র, মাদকসহ এক অপহরণকারী গ্রেপ্তার, ১৭ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে দুর্ধর্ষ এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র‍্যাব, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন সদস্য এই অভিযান পরিচালনা করেন। এপিবিএন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমান। তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, অপহরণ-পরবর্তী হত্যা এবং চাঁদা দাবিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

এছাড়াও, অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র, মাদকসহ এক অপহরণকারী গ্রেপ্তার, ১৭ জন আটক

আপডেট সময় : ১১:০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬