ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি: বঙ্গভবনে গুঞ্জন, স্পিকারের দেশে ফেরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। তার পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তার দেশে ফেরার পরই রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে, যা আজ শুক্রবার বা আগামীকাল শনিবারের মধ্যে সম্পন্ন হতে পারে। বঙ্গভবন ও সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যগত সমস্যাসহ যেকোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী সেই সুযোগ রয়েছে এবং এটি সাংবিধানিকভাবেই সুরাহা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন। সূত্রমতে, ‘উন্নত চিকিৎসা’ ও ‘পূর্ণ বিশ্রামের’ জন্য রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন মো. সাহাবুদ্দিন। গত সাত দিনের মধ্যে তিনি দুই দফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এই পরীক্ষায় তার হৃদরোগের পাশাপাশি নিউরোসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের এই পরামর্শের ভিত্তিতেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্তের কথা বঙ্গভবনের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের কাছে জানিয়েছেন।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ওই বছরের ২৪ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি পদ ছাড়ছেন। বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি বর্তমানে খুবই অসুস্থ এবং এ অবস্থায় তার দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি: বঙ্গভবনে গুঞ্জন, স্পিকারের দেশে ফেরা

আপডেট সময় : ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬