ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার ভোরে সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়কের কার্যালয় থেকে শুক্রবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে (২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আট ব্যক্তি নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। এর ফলে অবৈধ পুশইনের এই প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

আপডেট সময় : ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬