ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

লামায় সরকারি কলেজের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও ৫ দফা দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলায় সরকারি মাতামুহুরী কলেজের ২ একর জমি মো. সুমন ওরফে চান্দা সুমন কর্তৃক জবরদখলের প্রতিবাদে এবং ৫ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ‘শিক্ষার আঙ্গিনায় ভূমিদস্যুতা কেন? জেগে ওঠো লামা ছাত্র জনতা’ -এই শ্লোগানে শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজের শিক্ষক আব্দুল মোনায়েম, রফিকুল ইসলাম, আক্তার কামাল, শামসুল আলম, ইয়াসির আরাফাত, মনজুর ই এলাহী ও সুমাইয়া আক্তার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। কলেজ ছাত্রদলের সভাপতি তাওহীদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বৃহস্পতিবার দুপুরে ‘দুই একর জায়গা উদ্ধার করো, মাতামুহুরী কলেজ রক্ষা করো’, ‘রক্ত দেব, জীবন দেব- তবুও কলেজের জায়গা ছাড়ব না’, ‘কলেজের জমি ফেরত চাই, স্যান্ডেল সুমনের গ্রেপ্তার চাই’ -এমন নানা শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার ৩০৫নং গজালিয়া মৌজার ১৭০নং হোল্ডিং-এ সরকারি মাতামুহুরী কলেজের নামীয় ও ভোগদখলীয় ৫ একর জমি রয়েছে। এর মধ্যে ২ একর জায়গা মো. সুমন ওরফে চান্দা সুমন কর্তৃক জবরদখল করা হয়েছে, যা ঐতিহ্যবাহী সরকারি মাতামুহুরী কলেজকে সংকটে ফেলেছে। তারা আরও বলেন, গত মার্চ মাস থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের জমি উদ্ধারের নামে তারা কলেজ, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ ও প্রশাসনের তামাশা দেখছেন।

শিক্ষার্থীরা ৫টি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো: আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের জবরদখলকৃত দুই একর জমি থেকে কুখ্যাত দখলদার সুমনকে উচ্ছেদ করে জমি কলেজের নিয়ন্ত্রণে বুঝিয়ে দিতে হবে। লামা উপজেলা নির্বাহী অফিসার বাদী হয়ে চাঁদাবাজ ও ভূমিদস্যু মো. সুমনকে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার করতে হবে। উদ্ধারকৃত ভূমিতে অবিলম্বে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে পূর্বের ন্যায় কলেজের লোগো সংম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খন্দকের যুদ্ধে ইসলামের বিজয়ে নুয়াইম ইবনু মাসউদ (রা.)-এর ঐতিহাসিক রণকৌশল

লামায় সরকারি কলেজের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও ৫ দফা দাবি

আপডেট সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬