ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক ও সতর্ক তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৭৬/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এই পুশইন চেষ্টা চালায়।

পরে ওইদিন বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী একটি শিশু ছিল। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দল তাদের শনাক্ত করে এবং সীমান্ত অতিক্রমে কঠোর বাধা দেয়।

বিজিবির প্রতিরোধের মুখে ওই পাঁচজনকে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করিয়ে রাখা হলে বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এর মাধ্যমে অবৈধ পুশইনের প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয় বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আপডেট সময় : ১১:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬