বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁদের দল ক্ষমতায় এলে দেশের বেকারত্ব উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরপি মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
জনসভায় যোগ দিতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও এর আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটাররা মাঠে ভিড় জমাতে শুরু করেন। এ সময় তাঁদের হাতে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ দেখা যায় এবং স্লোগানে স্লোগানে পুরো ভাসানটেক এলাকা মুখরিত হয়ে ওঠে।
রিপোর্টারের নাম 






















