ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয় অংশগ্রহণের আহ্বান অপর্ণা রায়ের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায়। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত বধির উৎসব ও বিশেষ আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

অপর্ণা রায় তাঁর বক্তব্যে সকলকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ভোট দিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার উপর জোর দেন। তিনি বলেন, “আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি সরকার গঠন করলে দলের চেয়ারপারসন তারেক রহমানকে তিনি বিশেষভাবে অনুরোধ করবেন শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবা সহ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপর্ণা রায়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, এ কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান এবং মিন্টু সম্রাট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয় অংশগ্রহণের আহ্বান অপর্ণা রায়ের

আপডেট সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬