ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারের প্রথম দিনে ঢাকার একাধিক আসনে জামায়াতের সরব উপস্থিতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে সরব দেখা গেছে জামায়াতে ইসলামীর প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীরা তাদের নিজ নিজ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে ও লিফলেট বিতরণ করে গণসংযোগ শুরু করেন।

দলীয় সূত্রমতে, ঢাকার মোট ২০টি আসনের মধ্যে ১৩টিতে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে ১০ দলীয় ঐক্যের শরিক হিসেবে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা-৬ আসনে আব্দুল মান্নান এবং ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাহসহ অন্যান্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানান।

এদিকে, ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুর আড়াইটায়। মিরপুর-১০ নম্বরে আয়োজিত এই জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

এছাড়াও ঢাকার অন্যান্য আসনেও জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে প্রচার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। প্রথম দিনের প্রচারে প্রার্থীরা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

নির্বাচনী প্রচারের প্রথম দিনে ঢাকার একাধিক আসনে জামায়াতের সরব উপস্থিতি

আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬