ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার জনসমুদ্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই মাঠটি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোতে পরিণত হয়। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনাকীর্ণ হয়ে ওঠে, এমনকি মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও বিপুল সংখ্যক মানুষ অবস্থান নেয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার কেন্দ্র করে সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত দলের সদস্য ও সমর্থকরা রাত থেকেই মাঠটিতে জড়ো হতে শুরু করেন। অনেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসযোগে রাতের মধ্যেই সিলেটে এসে পৌঁছান এবং কেউ কেউ মাঠেই রাত কাটিয়েছেন।

সকাল গড়াতেই সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের আগমনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্লোগান ও দলীয় সংগীতের তালে তালে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনসভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

দলীয় সূত্রমতে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তাকে একনজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, এই সভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার জনসমুদ্র

আপডেট সময় : ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬