ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারে জনসহযোগিতা চাইলেন আখতার হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তার নির্বাচনী প্রচার ও সার্বিক কার্যক্রমে সাধারণ মানুষের দোয়া, অনুদান ও সক্রিয় অংশগ্রহণ চেয়েছেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হতে যাচ্ছে এবং এই পর্বে সাধারণ মানুষের সহযোগিতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, “আমি আপনাদের আখতার হোসেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এ আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি আশাবাদী এবং প্রত্যয়ী।”

তিনি আরও জানান, শুভাকাঙ্ক্ষীদের অনুদানে তাদের কার্যক্রম এগিয়ে চলছে এবং আনুষ্ঠানিক প্রচারের জন্য অনুদান ও সার্বিক সহযোগিতায় অংশগ্রহণের পরিধি বাড়ানো প্রয়োজন। তার মতে, জনগণের দোয়া, সহযোগিতা, অনুদান এবং অংশগ্রহণই দেশ নিয়ে তার স্বপ্নকে বাস্তব করে তুলবে। এই কঠিন লড়াইয়ে তিনি সাধারণ মানুষকে পাশে চেয়েছেন।

আখতার হোসেন লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং নতুন আইডিয়া দিয়ে সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি কাউনিয়া-পীরগাছার মানুষ, সারাদেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ভাই-বোনদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বিশ্বাস করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা সফল হবেন।

সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন আর্থিক অনুদান এবং প্রচারণার উপকরণ সংগ্রহে সহযোগিতার পাশাপাশি অনলাইন প্রচারণাতেও স্বেচ্ছাসেবক চেয়েছেন। ভিডিও ধারণ, এডিটিং, ফটোকার্ড তৈরি, ফেসবুকে প্রচারণাসহ বিভিন্ন অনলাইন কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য তিনি আগ্রহী ব্যক্তিদের আহ্বান জানান। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় তিনি সকলের সাহায্য ও দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারে জনসহযোগিতা চাইলেন আখতার হোসেন

আপডেট সময় : ০৬:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬