ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর সিলেট পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে তিনি নগরীর একটি হোটেল থেকে লালগাড়িতে করে দরগাহ্-এ পৌঁছান। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই পথে রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান ও প্লেকার্ড হাতে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

মাজারে পৌঁছে তারেক রহমান দরগাহ্ মসজিদের ইমাম এবং অন্যান্য নেতাদের সঙ্গে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তিনি মূল মসজিদে নফল নামাজ আদায় এবং দোয়া-দরুদ পাঠ করে কিছু সময় অতিবাহিত করেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও তার চাচা শ্বশুর বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর মাজারও জিয়ারত করেন।

এই সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দরগাহ্-এর নিচতলায় মহিলা ইবাদতখানায় ইবাদত-বন্দেগি করেন। প্রায় ৪০ মিনিট তারা মাজারে অবস্থান করেন। রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জিয়ারত শেষে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) দরগাহ্ ত্যাগ করেন।

দরগাহ্-এ অবস্থানকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রধান গেট ছাড়া দরগাহ্-এর অন্যান্য প্রবেশ পথ বন্ধ রাখা হয়। প্রায় ১৫-২০ মিনিটের রাস্তা পাড়ি দিয়ে হজরত শাহপরান (রহ.)-এর মাজারে পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এরপর তিনি গভীর রাতে তার শ্বশুরবাড়িতে যান।

এর আগে, গতকাল রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। শীর্ষ নেতা ও দলীয় প্রার্থীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়া বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদরাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া: সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য আবেদন স্থগিত

সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬