ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচন কমিটিতে জামায়াতের ৯ নতুন সদস্য: চার নারীও অন্তর্ভুক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চারজন নারীসহ মোট নয়জন নতুন সদস্য যুক্ত করেছে। বুধবার রাতে রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সচিব ড. খন্দকার খ মবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, নুরুন্নিসা সিদ্দিকা, সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট এবং আয়েশা সিদ্দিকা পারভীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, বিভিন্ন কমিটি ও উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনি সফরসূচি নিয়েও বিস্তারিত আলোচনা শেষে তা চূড়ান্ত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদরাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া: সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য আবেদন স্থগিত

জাতীয় নির্বাচন কমিটিতে জামায়াতের ৯ নতুন সদস্য: চার নারীও অন্তর্ভুক্ত

আপডেট সময় : ০১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬