ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

২১ বছর পর শ্বশুরবাড়ি ফিরছেন তারেক রহমান, সিলেটে মিলাদ মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তাঁর শ্বশুরবাড়ি সিলেটে ফিরছেন। আজ বুধবার গভীর রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ঐতিহাসিক ‘রাহাত মঞ্জিল চত্বরে’ একটি মিলাদ মাহফিলে তিনি অংশ নেবেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. জুবাইদা রহমানের পৈতৃক ভিটা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত। এই বাড়িটি স্থানীয়ভাবে ‘মিনিস্টার বাড়ি’ নামে পরিচিত। দীর্ঘ প্রবাসজীবন শেষে তাঁর এই প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

২১ বছর পর শ্বশুরবাড়ি ফিরছেন তারেক রহমান, সিলেটে মিলাদ মাহফিল

আপডেট সময় : ০১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬