বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিরোধী দলগুলোর পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।
সূত্রে জানা গেছে, প্রথমে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির সভাপতি মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর নেতা আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির নেতা ইসমাইল হোসেন সম্রাট এবং নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান এ কে এম আশরাফুল হক। তারা নিজ নিজ দলের পক্ষ থেকে এই মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিরোধী দলগুলোর মধ্যে সমন্বিত আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























