ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারে প্রার্থীদের নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি এনসিপির

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণাকালে প্রার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। একইসঙ্গে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তার নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনি মাঠে প্রচার চালানোর সময় কোনো প্রার্থী বা কর্মী যেন অনাকাঙ্ক্ষিত সহিংসতার শিকার না হন, সেটি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, অতীতে হাদির মতো যে মর্মান্তিক পরিণতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি যেন আর কোনো প্রার্থীর ক্ষেত্রে না ঘটে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক অভিযানের সময় একজন র‍্যাব কর্মকর্তার নিহতের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত হিসেবে দেখছেন আখতার হোসেন। তিনি মনে করেন, এ ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, যা একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশের অন্তরায়।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, নির্বাচনের আগে সারা দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। কোনোভাবেই যেন সংঘাত বা সহিংসতার পরিবেশ তৈরি না হয়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় একদিনে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

নির্বাচনি প্রচারে প্রার্থীদের নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি এনসিপির

আপডেট সময় : ১০:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬