আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিভাগওয়ারী বহিষ্কৃত নেতাদের তালিকা নিচে দেওয়া হলো:
রংপুর বিভাগ:
দিনাজপুর-২ আসন থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ এবং দিনাজপুর-৫ আসন থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নীলফামারী-৪ আসন থেকে সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা বহিষ্কৃত হয়েছেন।
রাজশাহী বিভাগ:
নওগাঁ-৩ আসন থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ থেকে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, রাজশাহী-৫ থেকে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল ও লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ থেকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে বহিষ্কার করা হয়েছে।
খুলনা বিভাগ:
কুষ্টিয়া-১ আসন থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যশোর-৫ থেকে মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ থেকে জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ থেকে জেলা বিএনপির সদস্য খায়রুজ্জামান শিপন বহিষ্কৃত হয়েছেন।
বরিশাল বিভাগ:
বরিশাল-১ আসন থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান এবং পিরোজপুর-২ আসন থেকে প্রাথমিক সদস্য মোহাম্মদ মাহমুদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিভাগ:
নারায়ণগঞ্জ-১ থেকে সাবেক সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ থেকে সাবেক সদস্য মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ থেকে জেলা বিএনপির সদস্য মো. মুমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসন থেকে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগ:
কিশোরগঞ্জ-১ থেকে সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ থেকে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ থেকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ থেকে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ থেকে কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং শেরপুর-৩ আসন থেকে সাবেক জেলা বিএনপি সদস্য মো. আমিনুল ইসলাম বাদশাহকে বহিষ্কার করা হয়েছে।
ফরিদপুর বিভাগ:
মাদারীপুর-১ থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, মাদারীপুর-২ থেকে জেলা বিএনপি সদস্য মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ থেকে জেলা বিএনপি সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বহিষ্কৃত হয়েছেন।
সিলেট বিভাগ:
সুনামগঞ্জ-৩ থেকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ থেকে সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ থেকে জেলা বিএনপির উপদেষ্টা (ইতিপূর্বে বহিষ্কৃত) মামুনুর রশীদ চাকসু, মৌলভীবাজার-৪ থেকে জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা বিভাগ:
ব্রাহ্মণবাড়িয়া-১ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে সাধারণ সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ থেকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা-৭ থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪ আসন থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ হান্নান বহিষ্কৃত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম-১৪ থেকে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ থেকে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ থেকে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজীম এবং একই আসন থেকে জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীবকে বহিষ্কার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























