ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিল্লা-৪: হাইকোর্টেও ফিরল না মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা

কুমিল্লার-৪ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তাঁর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

মামলার বিবরণী থেকে জানা যায়, এর আগে নির্বাচন কমিশন কর্তৃক আপিলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ওই আবেদনে নির্বাচন কমিশনের ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত করার আর্জি জানানো হয়েছিল। তবে দীর্ঘ শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন, যার ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থাকল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

কুমিল্লা-৪: হাইকোর্টেও ফিরল না মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা

আপডেট সময় : ০২:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬