ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ ভিত্তিহীন: জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের

নারীদের ব্যবহার করে নির্বাচনের আগাম প্রচারণা চালানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন কোনো কাজ তাদের দল করেনি।

এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পর দলের পক্ষ থেকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পদক্ষেপের অপেক্ষায় না থেকে জামায়াতে ইসলামী স্বউদ্যোগে তাদের সকল প্রচারণাসামগ্রী নির্ধারিত সময়ের মধ্যেই অপসারণ করেছে। ফলে আগাম প্রচারণার যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের ঐক্য বিনষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নারী ভোটারদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট সন্ত্রাসীরা আমাদের নারী ভোটারদের ওপর হামলা ও হয়রানি চালাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে ভোটারদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ ভিত্তিহীন: জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় : ০২:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬