ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাষ্ট্র মেরামতে বিএনপির ‘দ্য প্ল্যান’: ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ ৮ খাতের অগ্রাধিকার ঘোষণা

রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত সংস্কার এবং জনজীবনের মৌলিক সংকট মোকাবিলায় আটটি বিশেষ সামাজিক অগ্রাধিকার কর্মসূচি বা ‘দ্য প্ল্যান’ ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বিএনপি পলিসি ডিসসিমিনেশন’ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন অংশীদারদের সামনে এই রূপরেখা তুলে ধরা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই পরিকল্পনাগুলো রাষ্ট্র মেরামতের ৩১ দফারই অংশ, যা নিম্ন আয়ের মানুষকে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান ও রাশিয়াসহ মোট ৩০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এই কার্ডটি ইস্যু করা হবে পরিবারের একজন প্রাপ্তবয়স্ক নারীর নামে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও কীটনাশকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সহজ শর্তে ঋণ ও ফসল বিমার সুবিধা দেওয়া হবে।

স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জানায়, তারা ক্ষমতায় গেলে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০ শতাংশই হবেন নারী। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেবেন। এছাড়া উপজেলা পর্যায়ে প্রসূতি সেবা সম্প্রসারণ এবং সারা বছর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা খাতে ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যক্রম চালু এবং কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মহাপরিকল্পনাও তাদের তালিকায় রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বিএনপি ইতিমধ্যে এমন নীতিমালা প্রণয়ন করেছে যা ভেঙে পড়া অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হবে। প্রস্তাবিত এই পরিকল্পনায় ধর্মীয় নেতাদের মর্যাদাও গুরুত্ব পেয়েছে; যেখানে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। একই সুবিধা পাবেন অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানরাও। ক্রীড়া খাতের উন্নয়নে ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণ এবং প্রতিটি বিভাগে বিকেএসপির শাখা খোলার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। বিএনপি মনে করে, সংসদকে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ গড়তে এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্র মেরামতে বিএনপির ‘দ্য প্ল্যান’: ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ ৮ খাতের অগ্রাধিকার ঘোষণা

আপডেট সময় : ০২:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬