ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হক তাদের প্রতীক গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। অন্যদিকে, একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রিকশা প্রতীক পেয়েছেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৫ ও ঢাকা-১৩-এর রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনী প্রধান সহকারী কাজী মো: ইউসুফ। আর মো: মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

আপডেট সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬