ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন পোরশার এক নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি পোরশা উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন। সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন।

ইসলামী আন্দোলন থেকে বেরিয়ে এসে জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাওলানা শরিফুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলনের কিছু শীর্ষস্থানীয় নেতা বড় আলেমদেরও অবলীলায় গালিগালাজ করতে দ্বিধা করেন না। এছাড়া, দলের সাধারণ নেতাকর্মীদের কার্যকলাপ দেখেও আমি হতাশ হয়েছি। এসব কারণে আমি ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, দলের অভ্যন্তরীণ পরিবেশ এবং নেতাদের আচরণ তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তিনি এই পরিবর্তন এনেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ব্যারাজ কি মরীচিকা? প্রস্তাবিত প্রকল্প নিয়ে গভীর বিশ্লেষণ

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন পোরশার এক নেতা

আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬