ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে গতি, পাশে বর্ষীয়ান বলিউড তারকারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির রাজপথে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীরা এবার পাশে পেয়েছেন বলিউডের বর্ষীয়ান তারকাদের। শাবানা আজমী, প্রকাশ রাজের পর এই আন্দোলনে যোগ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ, সালমান খান এবং প্রীতি জিনতার মতো জনপ্রিয় তারকারা। যত সময় গড়াচ্ছে, ততই আন্দোলন আরও বেগবান হচ্ছে।

তবে বলিউড অঙ্গনে এই আন্দোলন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাহরুখ-আমির খান, অমিতাভ বচ্চন কিংবা কাপুর পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নীরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। এই ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন সালমান খান। যখন বলিউডের বড় তারকারা চুপ, তখন নিজের ছাত্রজীবনের ছবি দিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন ‘ভাইজান’, যা দেখে তার অনুরাগীরা বলছেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’ (টাইগার এখনো জীবিত)।

গত বুধবার গভীর রাতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে কলম ধরেন সালমান। নিজের ছাত্রজীবনের একটি সাদা-কালো ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল; কিন্তু শেষ পর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের শিক্ষার্থীরা একজোট হয়েছে এবং তাদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’

শুধু সমর্থনই নয়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সতর্কও করেছেন সালমান। এই সুপারস্টারের ভাষ্য, ‘এ আন্দোলন মূলত শিক্ষার্থী ও দেশের শিক্ষাব্যবস্থার মধ্যকার একটি বিষয়, তাই এ আন্দোলনকে কোনো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আখেরে এটা সবার জন্যই ফলপ্রসূ হবে। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুন।’

এর আগে জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা উদ্বেগ প্রকাশ করে তোপের মুখে পড়লেও পরে আরও স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়ায় মানবপাচার: পাসপোর্ট-অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে মূলহোতা গ্রেপ্তার

ভারতের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে গতি, পাশে বর্ষীয়ান বলিউড তারকারা

আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬