ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

হাতিরঝিলে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা, শিশুসহ মাকে বাঁচালেন আনসার সদস্যরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশু সন্তানকে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টহলরত সদস্যরা। গত বুধবার বিকেলে রাজউক প্রকল্প এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আনসার বাহিনীর উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান টহল দেওয়ার সময় দেখতে পান, এক নারী শিশুকে কোলে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। তারা তাৎক্ষণিক ছুটে গিয়ে ওই নারীকে বাধা দেন। কিন্তু তিনি বারবার চিৎকার করে বলতে থাকেন যে তিনি বাঁচতে চান না এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে সেখানে টহলরত র‍্যাব-৩ সদস্যরা এসে পৌঁছান এবং তাদের সহায়তায় নারীকে শান্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে হাতিরঝিল থানার ডিউটি অফিসারের উপস্থিতিতে আনসার সদস্যরা তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, ৩০ বছর বয়সী ফারজানা হরমোনজনিত জটিলতায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। এর মধ্যে মালিবাগে আত্মীয়ের বাসা থেকে তিনি শিশুকে নিয়ে বেরিয়ে যান। আনসার সদস্যরা সুস্থ ও অক্ষত অবস্থায় মা ও শিশুকে শরিফুলের কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও সন্তানের জীবন বাঁচাতে দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়ায় মানবপাচার: পাসপোর্ট-অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে মূলহোতা গ্রেপ্তার

হাতিরঝিলে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা, শিশুসহ মাকে বাঁচালেন আনসার সদস্যরা

আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬