ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলায় উদ্ধার, রহস্য ঘনীভূত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা মরদেহ বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত যুবকের নাম আমির হোসেন (২২)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে আমির হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির স্বপন হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় যে, নৌ-পুলিশ আমিরের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আমির হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিহত আমিরের পরিবার এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলায় উদ্ধার, রহস্য ঘনীভূত

আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬