ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেলের

রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, “এ সময় নানা পরাশক্তি ও গোয়েন্দা সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে অনেক বাধা আসতে পারে। তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।”

গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “‘গণঅধিকার পরিষদ’ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ভিপি, নুর–এর ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেলের

আপডেট সময় : ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫