ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সংসদে প্রবাসীদের যোদ্ধা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, জামায়াত আমিরকে ‘জাতীয় নেতা’ আখ্যা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বলেছেন, প্রবাসীরা আমাদের দেশের প্রকৃত যোদ্ধা। জুলাই অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এ আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি বিরোধীদলের গঠনমূলক আলোচনার প্রশংসা করেন।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তার নিজস্ব ভাষা দক্ষতার কথা উল্লেখ করে বলেন, হিন্দি-উর্দুতে তার ডিপ্লোমা আছে এবং আরবি-ফার্সি ভাষাও তিনি কিছুটা জানেন।

একইসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সংসদীয় বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ডা. শফিকুর রহমান আজ কেবল বিরোধীদলের নেতা হিসেবে নয়, বরং একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন।

সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের গুরুত্বও তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সংসদে প্রবাসীদের যোদ্ধা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, জামায়াত আমিরকে ‘জাতীয় নেতা’ আখ্যা

আপডেট সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬