লক্ষীপুরের রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার ৬নং লামচর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক টুনাকে (৫৮) গতকাল মঙ্গলবার রাত লামচর ইউনিয়নের বেডিবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
বিজ্ঞাপন
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মনিরুল হক টুনার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধীসহ একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 





















