ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বরিশালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বলেছেন, নির্বাচন শুধু একটি ভোট প্রক্রিয়া নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়। এ অধ্যায়ে সাংবাদিকদের দায়িত্ব সবচেয়ে বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।

পিআইবির উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার সকালে শুরু হয়েছে। বরিশাল প্রেস ক্লাবের সভাকক্ষে প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন, ভুল তথ্য, গুজব কিংবা পক্ষপাতদুষ্ট সংবাদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরাই জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়: আর্জেন্টিনাকে ‘আজীবন নিষিদ্ধের’ দাবিতে রেকর্ড গণস্বাক্ষর

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

আপডেট সময় : ০৬:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬