ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জোটের নিজস্ব প্রতীকে ভোটের বিধান মানছে না বিএনপি: আগের অবস্থা বহাল রাখতে সিইসিকে চিঠি

জোট করলেও প্রার্থীদের নিজস্ব দলীয় প্রতীকে ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই সংশোধনীতে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আগের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

এক ঘণ্টার বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না এবং এটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। উপদেষ্টা পর্যায়েও এই বিষয়ে চিঠি দেওয়া হবে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

জোটের নিজস্ব প্রতীকে ভোটের বিধান মানছে না বিএনপি: আগের অবস্থা বহাল রাখতে সিইসিকে চিঠি

আপডেট সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫