ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় আহত কলেজছাত্রীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে নিজ ঘরে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার কলেজছাত্রী উম্মে হাবিবা (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত উম্মে হাবিবা দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে। তিনি মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার শেষে উম্মে হাবিবা নিজ কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা তার শয়নকক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং টিউবওয়েলের হাতল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ধামইরহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় আহত কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬