ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

হাতিয়ায় খাস জমি দখলের চেষ্টা: সাবেক বিএনপি নেতা ঢাকায় গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় স্থানীয় এক সাবেক বিএনপি নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কাশেম (৫০) নামের ওই নেতাকে সোমবার (১৯ জানুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি ও প্রতারণারও অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহম্মেদের ছেলে। তিনি একসময় হাতিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে অবস্থিত গোলতলা পর্যটন কেন্দ্র এবং এর আশপাশের সরকারি খাস জমি দীর্ঘ দিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে এই চক্রটি ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে সরকারি জমি বিক্রির চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমি ছাড়বে না এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে দুজনকে আটক করা হলেও ঘটনার মূল হোতারা পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, আবুল কাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা ইরানের: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নীরবতা ভাঙার আহ্বান

হাতিয়ায় খাস জমি দখলের চেষ্টা: সাবেক বিএনপি নেতা ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬