সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলাটি করেন।
আদালতের বিজ্ঞ বিচারক মো. আসাদুজ জামান মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে উদ্দেশ্য করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়। অভিযোগ অনুযায়ী, এই ধরনের মন্তব্যে কোকোর পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের সম্মানহানি ও অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে।
রিপোর্টারের নাম 
























