ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অসম্ভব, নজিরবিহীন: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পৃথিবীর কোথাও একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের নজির নেই এবং এটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে একটি স্থায়ী কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের পক্ষে জনমত গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমীন মুরশিদ তাঁর বক্তব্যে ১৯৭১ ও ২০২৪ সালের তরুণ প্রজন্মকে একই সুতায় গাঁথা অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুটি বৃহৎ আন্দোলনেই তরুণ ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ২০২৪ সালের আন্দোলনে প্রায় ৬৪ শতাংশ নারীর অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের প্রয়োজনে নারীরা বারবার অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই তাঁদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া জরুরি।

উপদেষ্টা বলেন, একটি ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। তবে এই গুরুদায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং।

তিনি দেশের বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে বলেন, এখনো সমাজে দুর্নীতি বিদ্যমান এবং নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এই অবস্থার পরিবর্তনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো গণভোট।

শারমীন মুরশিদ আরও বলেন, ভোট মানে জনগণের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করা। রাষ্ট্রের জন্য এমন একটি স্থায়ী কাঠামো প্রয়োজন, যার মাধ্যমে মানুষ চিরদিনের জন্য সুবিচার পাবে। গণভোটই সেই স্থায়ী কাঠামো বাস্তবায়নের মূল মাধ্যম। তাই ভবিষ্যতের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, গণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে দেশ পুনর্গঠনে এর গুরুত্ব অপরিসীম।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।

সভা শেষে উপদেষ্টা শারমীন মুরশিদ কালেক্টরেট চত্বরে আয়োজিত গণভোটের মক ভোটিং কার্যক্রমে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক চ্যালেঞ্জ

জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অসম্ভব, নজিরবিহীন: শারমীন মুরশিদ

আপডেট সময় : ১১:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬