ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আগামীতে ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে গণভোট: পিরোজপুরে উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে জনগণের মতামত গ্রহণের জন্যই গণভোট আয়োজন করা হবে। সোমবার দুপুরে পিরোজপুরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফরিদা আখতার গণভোটকে চারটি প্রশ্ন সংবলিত একটি ‘প্যাকেজ’ হিসেবে উল্লেখ করেন। বাজারের পণ্য বিক্রির প্যাকেজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যেমন করে বাজারের পণ্যের প্যাকেজ থেকে কোনো একটি অংশ বাদ দিয়ে কেনা যায় না, তেমনি গণভোটের চারটি প্রশ্নই মৌলিক বিষয় নিয়ে গঠিত। জনগণ চাইলে চারটি প্রশ্নেই সম্মতি জানিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে পারেন, অথবা অসম্মত হলে ‘না’ এর পক্ষে ভোট দিতে পারেন। তিনি আরও যোগ করেন, গণভোট সংক্রান্ত ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করতেই তারা এখানে এসেছেন।

তিনি ব্যাখ্যা করেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের নিজস্ব দায়িত্ব থাকবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা হলো, ক্ষমতা হস্তান্তরের আগে সংস্কারমূলক বিভিন্ন বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করে একটি রূপরেখা তৈরি করা, যাতে নির্বাচিত সরকার সেই অনুযায়ী কাজ করতে পারে।

উপদেষ্টা ফরিদা আখতার জোর দিয়ে বলেন, তারা তাদের কর্তব্য পালন করতে এসেছেন এবং এতে কোনো আইন লংঘন হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ীই এই কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা জনগণের কাছে এটি জানাতে চাই যে, কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য এই সরকার গঠিত হয়নি, বরং ভবিষ্যৎ সরকার কেমন হবে সে বিষয়ে জনগণের রায় নেওয়ার জন্যই আমরা এখানে।”

জেলা প্রশাসন আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মান্নান এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরিক্ষিৎ চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক চ্যালেঞ্জ

আগামীতে ফ্যাসিবাদী শাসন প্রতিরোধে গণভোট: পিরোজপুরে উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬