ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিএনপি। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘোষণার মধ্য দিয়ে এই আসনে দলের প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি গত ১৭ জানুয়ারি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এই আসনে প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী। এবারও একাধিক প্রার্থীর নাম আলোচনায় ছিল।

চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দল ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহান আল্লাহ তা’লা এবং আমার অভিভাবক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের প্রতি আমি আমার এ প্রাপ্তি উৎসর্গ করছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক চ্যালেঞ্জ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী

আপডেট সময় : ১১:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬