ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নীলফামারীতে যৌথ অভিযানে বিপুল ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়াউল হক এবং জিয়ারুল হকের ছেলে নবিজুল ইসলাম।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে সেনা সদস্যরা টহল দেওয়ার সময় নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন। জিজ্ঞাসাবাদের পর ওই বাবা-ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৪ হাজার টাকা এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

যৌথ অভিযানের পর আটককৃত জিয়াউল হক ও নবিজুল ইসলামকে জব্দকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই বাবা-ছেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাকে নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ: আইফোনের মতো অভিজ্ঞতা

নীলফামারীতে যৌথ অভিযানে বিপুল ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬