শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে জব্দকৃত ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। গত ১৯ জানুয়ারি সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ জারি করেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক উল্লিখিত জমি ও স্থাপনা দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন জানিয়েছিলেন। আদালতে শুনানি শেষে বিচারক তার আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, একই আদালত গত ১১ জানুয়ারি এস আলমের এসব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিল। সে ধারাবাহিকতায় এবার জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হলো।
রিপোর্টারের নাম 






















