ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টেকনাফে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘বদাফুলা’ গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শামসুল হক ওরফে ‘বদাফুলা’কে গ্রেপ্তার করেছে নৌবাহিনী ও বিশেষায়িত বাহিনী সোয়াডস। একাধিক মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নাজিরপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নৌবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নৌবাহিনীর নিরবচ্ছিন্ন অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার দিনগত মধ্যরাতে টেকনাফ নৌ কন্টিনজেন্ট ও বিশেষায়িত ফোর্স সোয়াডস যৌথভাবে নাজিরপাড়া এলাকায় অভিযান শুরু করে। গভীর রাতের এই অভিযানে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামসুল হককে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তরমুজ ক্ষেতের একটি ছাপড়ি ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, পিস্তলের তিন রাউন্ড তাজা গুলি, শর্টগানের দুই রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক সন্ত্রাসী শামসুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারকৃত শামসুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারসহ দেশের আটটি জেলার অন্তর্ভুক্ত ষোলোটি সংসদীয় এলাকায় পঁচিশটি কন্টিনজেন্টে অন্তত পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাকে নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ: আইফোনের মতো অভিজ্ঞতা

টেকনাফে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘বদাফুলা’ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬