ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনে সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ: মশিউর রহমান রাঙ্গা ও পনির উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও আসামি পনির উদ্দিন আহমেদ তাকে বিপুল অঙ্কের এই অর্থ প্রদান করেন। মূলত নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম করার লক্ষ্যেই এই লেনদেন সম্পন্ন হয়েছিল বলে সংস্থাটির তদন্তে উঠে এসেছে।

তদন্ত সূত্রে জানা গেছে, পনির উদ্দিন আহমেদ তার মালিকানাধীন ‘মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি’ এবং পরিবহন ব্যবসা ‘হক স্পেশাল’-এর ব্যাংক হিসাব থেকে এই অর্থ স্থানান্তর করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে রাঙ্গার রংপুর শাখার অ্যাকাউন্টে ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে একই বছরের নভেম্বর মাসে সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে মশিউর রহমান রাঙ্গার সংসদ ভবন শাখার ব্যক্তিগত হিসাবে চার দফায় আরও ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেন পনির উদ্দিন আহমেদ।

দুদক জানায়, এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও স্থানান্তরের মাধ্যমে আসামিরা অর্থ পাচারের চেষ্টা করেছেন, যা দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে, মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্জিত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়ায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় তার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব যাঁচাই-বাছাই করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

নির্বাচনে সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ: মশিউর রহমান রাঙ্গা ও পনির উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬