রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে আবু বাকের মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি।
ককটেল নিক্ষেপের এই ঘটনার বিষয়ে ছাত্রশক্তির আহ্বায়ক শনিবার রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। আমি রূপায়ণ টাওয়ারে একটি সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’
রিপোর্টারের নাম 
























