জুলাই বিপ্লবের সময়কালে নারায়ণগঞ্জে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় স্থানীয় প্রভাবশালী নেতা শামীম ওসমান, তাঁর পুত্র ওয়ন ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর তামীম জানান, “জুলাই-আগস্ট বিপ্লব”কে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার অংশ হিসেবে নারায়ণগঞ্জে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনার পর প্রসিকিউশন এই ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে। অভিযোগপত্রে উল্লিখিত অপরাধগুলো তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়ের করা হয়েছে। এই অভিযোগ দাখিলের মধ্য দিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হলো।
রিপোর্টারের নাম 






















