ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চানখারপুল হত্যা মামলার রায় আগামীকাল: ৬ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিটিভিতে সরাসরি সম্প্রচার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি গুলিতে শাহরিয়ার খান আনাসসহ ছয় শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে।

এই মামলায় গ্রেপ্তারকৃত চার আসামি হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে, মামলার পলাতক আসামিরা হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার পলাতক চার আসামিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় সংঘটিত ঘটনায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে বহু সংখ্যক শিক্ষার্থী হতাহত হন এবং শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নামের ছয়জন শিক্ষার্থী নিহত হন। এই মর্মান্তিক ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

চানখারপুল হত্যা মামলার রায় আগামীকাল: ৬ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিটিভিতে সরাসরি সম্প্রচার

আপডেট সময় : ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬