বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাঁদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “যে জাতি ধর্ম ও নৈতিকতার ওপর শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাদের কখনো পরাজয় হয় না।”
শনিবার (২৫ অক্টোবর) তিনি ঢাকার ওসমানী মিলনায়তনে “জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ” আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গত দিনগুলোতে কিছু সংগঠনের হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতা না থাকলে কোনো জাতি শক্তিশালী হতে পারে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত বন্ধ করা সম্ভব হবে।”
রিপোর্টারের নাম 
























