ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বাকশাল কায়েমে শেখ মুজিবের চেয়েও হাসিনা বেশি সফল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করেও যা করতে পারেননি, তার মেয়ে শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। তিনি আরও মন্তব্য করেন যে, বিগত ফ্যাসিবাদী শাসনের সময় দেশে ইংরেজি পত্রিকার তীব্র সংকট ছিল।

শনিবার (২৫ অক্টোবর) তিনি রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, “নয়া দিগন্ত সেই ফ্যাসিবাদী সময়ের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই ঘটনাগুলো আমাদের লিখে রাখা উচিত, কিন্তু আমরা তা করছি না।”

প্রেস সচিব আরও বলেন, “শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি, হাসিনাই তা করতে সক্ষম হয়েছেন। সেই সময়ের সব গণমাধ্যম একসুরে একই বয়ান তৈরি করত। হাসিনা একটা ‘ইউনিক ফর্মুলা’য় বাকশাল কায়েম করেছিলেন।”

একটি দেশ বা বিপ্লবের জন্য সংবাদপত্র কতটা জরুরি তা উল্লেখ করে তিনি বলেন, “ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটি ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি। সেই দমন-পীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসাটা জরুরি ছিল। আমাদের ওপর একটা নির্দিষ্ট ন্যারেটিভ (বয়ান) চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা যেখানে ন্যায়ের অংশ, হাসিনা সেটাকেই অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব ইতিহাস লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগদান

বাকশাল কায়েমে শেখ মুজিবের চেয়েও হাসিনা বেশি সফল: প্রেস সচিব

আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫