ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

থাইল্যান্ডে শোক: ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন সাবেক রানি সিরিকিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের সাবেক রানি এবং বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা সিরিকিত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

রানি সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজের স্ত্রী, যিনি থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা সম্রাট ছিলেন। থাই সমাজে রাজপরিবার অত্যন্ত শ্রদ্ধেয় স্থান দখল করে আছে।

৬৬ বছরের দাম্পত্য জীবনে রানি সিরিকিত একদিকে দেশের মানুষের কাছে মমতাময়ী মাতৃমূর্তি হিসেবে পরিচিত ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন ফ্যাশন-সচেতনতার প্রতীক। পশ্চিমা গণমাধ্যমে তাকে প্রায়ই সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির সঙ্গে তুলনা করা হতো এবং বহুবার ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি প্রকাশিত হয়েছে।

রাজপ্রাসাদ জানিয়েছে, ২০১৯ সাল থেকে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রানি সিরিকিত দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তিনি রক্তসংক্রমণে আক্রান্ত হন।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি চুলালংকর্ন হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজা ভাজিরালংকর্ন রাজপরিবারের সদস্যদের এক বছরের জন্য শোক পালনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রাসাদ।

জাতীয় শোকের প্রতীক হিসেবে শনিবার সকাল থেকেই দেশটির টেলিভিশন সংবাদ উপস্থাপকদের কালো পোশাকে দেখা যায়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক সমীকরণ না কি সমঝোতা: আওয়ামী লীগের ‘মৌন প্রত্যাবর্তন’ ও নতুন বিতর্ক

থাইল্যান্ডে শোক: ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন সাবেক রানি সিরিকিত

আপডেট সময় : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫