ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফিলিস্তিনে ইসরায়েলিদের হাতে হেনস্তা ও প্রাণনাশের শঙ্কায় ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

ফিলিস্তিন সফরের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হাতে অবরুদ্ধ হয়ে জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় ছিলেন বলে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী (আইডিএফ) তাকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে উল্টো উগ্র বসতি স্থাপনকারীদের পক্ষ অবলম্বন করেছে।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে রো খান্না সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, উগ্র বসতি স্থাপনকারীরা তাদের গাড়ি আটকে এম৪ রাইফেল উঁচিয়ে ভয় দেখায় এবং তাদের ভ্যানের চাকায় লাথি মারে। প্রায় ২০ মিনিট ধরে চলা এই পরিস্থিতিতে তিনি ও তার সফরসঙ্গীরা প্রাণনাশের আশঙ্কায় ছিলেন। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনীর চার সদস্য ঘটনাস্থলে এলেও তারা কোনো সহায়তা করেনি, বরং বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, তারা কোনো মার্কিন কর্মকর্তাকে আটক বা অবরোধ করেনি। তবে রো খান্না আইডিএফের এই বক্তব্যকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি জানান, ওই মুহূর্তে ইসরায়েলি সেনাদের আচরণ ছিল অত্যন্ত উসকানিমূলক এবং নজিরবিহীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি মাদরাসা ও হাফেজিয়া বোর্ড নিয়ে সরকারি উদ্যোগের প্রতিবাদে শিক্ষক পরিষদ

ফিলিস্তিনে ইসরায়েলিদের হাতে হেনস্তা ও প্রাণনাশের শঙ্কায় ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

আপডেট সময় : ০৩:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬