ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

দেশের প্রবীণ রাজনীতিক, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন চত্বরে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের টানেলে জানাজা শেষে তাকে নির্ধারিত স্থানে দাফন করা হয়। শেষ বিদায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মরহুমের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের সংসদীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। জানাজায় উপস্থিত বক্তারা তাঁর প্রজ্ঞা, আইনি দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল নিষ্ঠার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

আপডেট সময় : ১০:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬